লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ( ১৮ ফেব্রুয়ারী) সোনাইমুড়ি উপজেলা থেকে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মোস্তফা মিয়াকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ায় মোস্তফা মিয়া রামগঞ্জ উপজেলার পুর্ব বিঘা গ্রামের কামাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
সুত্রে জানায়,রামগঞ্জ উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ী মোস্তফা মিয়া একাধিক মামলার আসামী হয়ে দীর্ঘ সময় আত্মগোপনে রয়েছে। লক্ষ্মীপুর আদালতে একটি মামলায় দেড় বছর সাজাপ্রাপ্ত হয়েছে। রামগঞ্জ থানার এস.আই মহসিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার সীমান্তবর্তি এলাকা থেকে মোস্তফাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এস.আই মহসিন চৌধুরী বলেন, লক্ষ্মীপুর জেলার ড.এ এইচ এম কামরুজ্জামান পিপিএম এর দিক নির্দেশনায় এবং রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সার্বিক সহযোগীতায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোস্তফা মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই।
You must be logged in to post a comment.