রাতের অন্ধকারে পৌঁছে দিচ্ছে ত্রাণ আলোকবর্তিকা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ মে, ২০২০, ৩:২৮ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

আলোকবর্তিকা সমাজ উন্নয়ন সংস্থা একটি মানবিক সংগঠন। সংগঠনটি দীর্ঘ ৫ বছর যাবৎ গরীব অসহায় মানুষের পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে।

বিশ্ব আজ করোনা নামক কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। বাঙালী বীরের জাতি। তাই সবাই মিলে এই মহামারীকে মোকাবেলা করতে হবে। এর অংশ হিসেবে হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে আলোকবর্তিকা সমাজ উন্নয়ন সংস্থা।

সংস্থাটির চেয়ারম্যান জনাব  আবুল বাশার নাদিম এর একান্ত ব্যক্তিগত উদ্যোগে কিছু দিন ধরে কিছু পরিবারকে নগদ অর্থ, চাল, ডাল, আলু এবং তেল সহ কিছু নিত্যপ্রয়জনীয় দ্রব্য প্রদান করে আসছে। তিনি (আবুল বাশার নাদিম) বলেন ” তাদের চাহিদার তুলনায় আমার এ অল্প অর্থ বা খাবার কিছুই হবে না। তবে সবাই মিলে একটু একটু করে দান করলে হয়তো এ যাত্রায় বেঁচে যাবো আমি, আপনি, গরীব দুঃখী মানুষগুলো এবং আমাদের প্রিয় বাংলাদেশ। ”

আবুল বাশার নাদিম আরও বলেন, “গরীবের ক্ষুধার কান্না শুনে বুকটা ফেটে যায়, সহ্য করার মত নয়, আমি সহ্য করতে পারিনি। আমি নিশ্চিত আপনিও সহ্য করতে পারবেন না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি একটি গরীব অসহায় পরিবারকে একবেলা খাবার দেওয়ার মতও সামর্থ থাকে তবে আর দেরি না করে তাদের পাশে দাড়ান।”

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ