রাজশাহীতে বিএনপির গণসংযোগে ককটেল হামলা, সাংবাদিকসহ আহত ৫

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ৫:২২ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

রাজশাহী প্রতিনিধি- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির গণসংযোগে ককটেল হামলার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর সাগরপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে একজন সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বাংলাভিশনের রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্য ও স্বপন কামার, বিএনপিকর্মী হাবিবুর রহমান, খোকন ও কালু।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী জেলা ছাত্রদল নগরীর সাগরপাড়া-বটতলা মোড়ে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে গণসংযোগ করতে জমায়েত হয়। গণসংযোগের আগে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত জনগণের উদ্দেশে বক্তব্য শুরুর পরপরই তিনটি ককটেল বিস্ফোরিত হয়।

এতে সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র্যা ব উপস্থিত হয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানান, চারটি মোটরসাইকেলে সশস্ত্র আট যুবক এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বটতলা মোড়ের পূর্ব দিকের রাস্তা দিয়ে সাগরপাড়া এসি মসজিদের পাশ দিয়ে পালিয়ে যায়।

সরকারদলীয় প্রার্থীর লোকজন ককটেল হামলার সঙ্গে জড়িত দাবি করে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, নিজেদের ভরাডুবি বুঝতে পেরে রাজশাহীর শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই প্রতিপক্ষ এ হামলার ঘটনা ঘটিয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ