মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া-বোয়ালখালী (আংশিক) সংসদীয় নির্বাচনী আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে এমপি পদপ্রার্থী শাহজাদা সৈয়্যদ মাওলানা আবু নওশাদ নঈমী আশরাফী রাহাতিয়া দরবার মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের গণসংযোগ শুরু করেন।
গত রবিবার ১৬ ডিসেম্বর’১৮ বিকেলে রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের শাহজাদা পীরে ত্বরিকত আলহাজ্ব মাওলানা সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সৈয়দ মাওলানা আবু নওশাদ নঈমীর নেতৃত্বে মরিয়মনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জননেতা আলহাজ্ব আলীশাহ নেছারীর সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহসভাপতি জননেতা দিলদার হোসাইন নঈমী, সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাসান, নির্বাচন পরিচালনা কমিটির সচিব জননেতা আকতার হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক কাজী আইয়ুব, সালাহ উদ্দিন নেজামী, কামরুল হাসান শামীম, ইউসুফ আলী আরজু, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা এইচ.এম.শহীদুল্লাহ, উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক যুবনেতা আলতাফ হোসাইন, মোজাহেদুল ইসলাম, জাহাঙ্গীর আত্তারী, আবু বকর, আলী আকবর, ছানাউল্লাহ, শওকত আলী, হারুন, রফিকুল ইসলাম, ছাত্রসেনা (দক্ষিণ-মধ্যম) সভাপতি এম সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম রিমন, উত্তরের সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল খালেকসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.