রাঙ্গুনিয়ায় নৌকা প্রার্থীর গণসংযোগ ছাড়া অন্যান্য প্রার্থীর গণসংযোগের ন্যূনতম কোন সুযোগ নেই

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ৮:২১ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী (আংশিক) সংসদীয় আসনে আ’লীগের প্রার্থী ড. হাছান মাহমুদের নৌকা প্রতীকের  নির্বাচনী প্রচারণা ছাড়া অন্যান্য কোন প্রার্থীর নির্বাচনী প্রচারণা দেখা যায় না।

যুবদলের নেতা জানান, বুধবার (২৬ ডিসেম্বর) সকালে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল নুরুল আলমের পক্ষে  প্রশাসনের অনুমতিক্রমে গণসংযোগের কথা থাকলেও মাঠে নির্বাচনী প্রচারণার পরিবেশ না থাকায় আমরা প্রচারণার না করার সিদ্ধান্ত গ্রহণ করি।

এদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থীর সৈয়দ আবু নওশাদ নঈমীর নির্বাচনী প্রচারণায় সংক্রান্ত বুধবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনী সুষ্ঠু পরিবেশের অভিযোগ তুলে প্রচারণা না করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ