দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে “দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি ” এই প্রতিপাদ্যে সামনে নিয়ে উপজেলা প্রশাসন প্রাঙ্গন থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শোভাযাত্রা শেষে আলোচনা সভা সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা বাবুল কান্তি চাকমা, শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন প্রমুখ।
You must be logged in to post a comment.