রাঙ্গুনিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত : মালামাল জব্দ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:৫৪ অপরাহ্ন
ভবিষ্যতে সরকারি জায়গায় অবৈধভাবে কোনো স্থাপনায় কাজ না করার নির্দেশ.....

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা গোচরা চৌমুহনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১১ ফেব্রুয়ারী’১৯ রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এই অভিযান চালান। 

গোচরা চৌমুহনীতে দোকানের ভিতর দিয়ে অবৈধভাবে সরকারি জায়গায় গোপনে নির্মাণ অবস্থায় এ উচ্ছেদ অভিযান চালান।

ঘটনাস্থলে কর্মরত শ্রমিক ছাড়া কাউকে পাওয়া যায়নি। তাদের দিয়ে নির্মিত স্থাপনা গুড়িয়ে দেয়ার পাশাপাশি তাদের কাছ হতে নির্মিত মালামাল জব্দ করা হয়।

শ্রমিকদের ভবিষ্যতে সরকারি জায়গায় অবৈধভাবে কোনো স্থাপনায় কাজ না করার নির্দেশ দেন। 

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ