রাঙ্গুনিয়ায় মেধাবী শিক্ষার্থী মিজানুর রহমান জিসান জেডিসিতে জিপিএ-৫ পেলেন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ৬:৪৪ অপরাহ্ন
মিজানুর রহমান জিসান ২০১৮ সালে অনুষ্ঠিতব্য দাখিল জেডিসি পরীক্ষা জিপিএ-৫ পেয়েছেন...

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী কুরআনের হাফেজ ও রোশাই পাড়া ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দুলা মিয়ার বড় ছেলে মিজানুর রহমান জিসান ২০১৮ সালে অনুষ্ঠিতব্য দাখিল জেডিসি পরীক্ষা জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।

তাঁর পিতা দুলা মিয়া জানান, ‘জিসানকে এবতেদায়ী চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর তাকে আমি হেফজ বিভাগে ভর্তি করি। আল্লাহর রহমতে ৪ বছরের মধ্যে জিসান পবিত্র কুরআন শরীফ শেষ করার পর তাকে আবারো পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসায় এবতেদায়ী পঞ্চম শ্রেণীর ভর্তি করানো হয়।’

তিনি আরো বলেন, ‘মাদ্রাসা হতে পঞ্চম শ্রেণীর সমাপণী পরীক্ষা কৃতিত্বের পাশে করে এবং সাথে সাথে তাকে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করিয়ে দেই। আমি সকলের কাছে দোয়া চাই আমার ছেলে যেন ভবিষ্যতেও তাঁর সমস্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করতে পারে এবং নিজেকে দেশ সেবায় নিয়োজিত রাখতে পারে।’

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ