রাঙ্গুনিয়ায় মানবাধিকার কমিশন বেতাগী শাখার স্কুলভিত্তিক সচেতনতা কর্মসূচি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৬ অপরাহ্ন
বিদ্যালয়ভিত্তিক বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়.....

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

রাঙ্গুনিয়া উপজেলার বাংলাদেশ মানবাধিকার কমিশন বেতাগী ইউনিয়ন শাখার উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভা গত রবিবার ৯ ডিসেম্বর’১৮ সকালে কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংগঠনের সভাপতি আবু জাফর মাস্টারের সভাপতিত্বে ও প্রচার প্রকাশনা সচিব এম.আর.মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আইয়ুব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবুল মনসুর মেম্বার।
আরো বক্তব্য দেন সংগঠনের সহসাগঠনিক সম্পাদক মুহাম্মদ হায়দার আলী।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দিন বাবুল, নুরুল আলম তালুকদার, মাওলানা জয়নাল আবেদিন, মুছা কলিমুল্লাহ, নুরুল আলম, মুহাম্মদ জাবেদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবু তাহের প্রমুখ।

অন্যদৃষ্টি

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ