রাঙ্গুনিয়ায় ডাক্তার এস.এম. কাউসার মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৫ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় ৪০টি কিন্ডারগার্টেন (কে.জি. স্কুলের) প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৭শ’ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন....

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ডাক্তার এস.এম. কাউসার মেধাবৃত্তি পরীক্ষা শনিবার ১৫ ডিসেম্বর’১৮ সকালে ঘাটচেক সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ১১টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডাক্তার এস.এম.কাউসার মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক বদি আহমদ চৌধুরী জানান, রাঙ্গুনিয়ায় ৪০টি কিন্ডারগার্টেন (কে.জি. স্কুলের) প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৭শ’ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ডাক্তার এস.এম. কাউসার, প্রধান পরীক্ষক খিজির হায়াত, সংগঠনের সভাপতি শফিউল আজম সিরাজী, সহসভাপতি ফিরোজুর আলম, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহসাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব মাস্টার, প্রচার সম্পাদক পিয়াস বড়ুয়া, ধর্ম সম্পাদক আবু মুহাম্মদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক ছানোয়ারা বেগম প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

 

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ