রাঙ্গুনিয়ায় উত্তর নোয়াগাঁও অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:৩০ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন উত্তর নোয়াগাঁও ১নং পৌরসভার হাফেজ মাওলানা আমিনুল রহমানের বাড়ির নিবাসী শফিউল আলমের বসতঘরেতে অগ্নিকান্ডে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটে।

বুধবার (১৩ ফ্রেব্রুয়ারি) রাত ১ টায় দিকে ঘরের চুলার হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পৌরসভার কমিশনার জালাল উদ্দিন জানান, বুধবার রাত ১ টায় দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে । স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।  তবে ততক্ষণে বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় কমিশনার জালাল উদ্দিন ও দিদারুল আলমের সাথে কথা বলে জানা যায়, অগ্নিকান্ডে বসতঘরে আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়, কোন কিছু বাহির করা সম্ভব হয়নি।  তবে এতে অন্তত ৬/৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ