দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য সাবেক এমপি বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাছান মাহমুদ এমপি কে জয়যুক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সমর্থনে মিছিল মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়।
মিছিলটি পোমরা বুড়ির দোকান হয়ে কাপ্তাই সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গোচরা বাজার গিয়ে সংক্ষিপ্ত পরিসরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পোমরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছৈয়দুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী, সমাবেশে আরো বক্তব্য রাখেন, পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহিদুল আলম চৌধুরী আইয়ুব,এমরুল করিম রাশেদ, আ’লীগ নেতা আব্দুল মান্নান,পোমরা ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ হোসেন,পোমরা যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সভাপতি মোঃ সাবের, সাংগঠনিক সম্পাদক এম এ. বাবুল, যুবলীগ নেতা মহিউদ্দিন, রাশেদ চৌধুরী, জসিম উদ্দিন, আলমগীর হোসাইন প্রমুখ।
You must be logged in to post a comment.