মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামে রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ সরকারের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ সমর্থনে ‘পথসভা ও নির্বাচনী কার্যালয়’ শুভ উদ্বোধন হয়েছে। বুধবার ১২ ডিসেম্বর’১৮ বিকালে শান্তিরহাটস্থ নির্বাচনী ক্যাম্পের সামনে সংগঠনের সভাপতি ছৈয়দুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, রাঙ্গুনিয়া সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার জননেতা ড. হাছান মাহমুদ এমপিকে পুনরায় জয়যুক্ত করতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহিদুল আলম চৌধুরী আইয়ুব, এমরুল করিম রাশেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান খান,পোমরা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মান্নান, ওয়াহিদুল কবির চৌধুরী, মুসলিম উদ্দিন, পোমরা ইউপি সদস্য আবু তাহের মেম্বার, আবুল ফয়েজ মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সদস্য আজিজুর রহমান, পোমরা কৃষকলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, কৃষকলীগের সভাপতি মমতাজ মিয়া প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন পোমরা যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এম এ. বাবুল, পোমরা কৃষকলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার, যুবলীগ নেতা মহিউদ্দিন, রাশেদ চৌধুরী, আলমগীর হোসাইন, টিপলু নাথ, নুরুল আবছার নয়ন, এরশাদ কবির চৌধুরী, শফিউল আলম, আহসান উল্লাহ, ছাবের , জাহাঙ্গীর আলম, মফিজুর রহমান প্রমুখ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.