দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের নিজামশাহ পাড়া নিবাসী আবুল মানজালের পুত্র রাঙ্গুনিয়ার তরুণ সাংবাদিক জাকিরুল ইসলাম জাকির বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল কর্ণফুলীর সেরা রিপোর্টার নির্বাচিত।
বুধবার (২০ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য চ্যানেল কর্ণফুলীর প্রতিনিধি সম্মেলনে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।
অনলাইন টিভি চ্যানেল কর্ণফুলীর বার্ষিক প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজের হাত থেকে এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলা টিভি চ্যানেলের সিনিয়র রিপোর্টার আব্দুল কাদের আরাফাত, চ্যানেল প্রতিনিধি জাহাঙ্গীর উদ্দীন, দিদারুল আলম, মাইনুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম,ফরিদা আখতার প্রমুখ।
You must be logged in to post a comment.