দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন পোমরা ইউনিয়ন শাখার উদ্যোগে ক্বিয়ামুল লাইল ও প্রশিক্ষণ কর্মশালা শনিবার (২৫ মে) দিবাগত রাত্রে পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার হল রুমে সংগঠনের সভাপতি মুসলেহ উদ্দীন জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় রাতব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা, চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি যুবনেতা আজিম উদ্দীন আহমেদ জনি, পোমরা ইউনিয়নের যুবসেনার সভাপতি মাওলানা খাইরুল আমিন চিশতী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাঙ্গুনিয়া উপজেলার সি: সহ সভাপতি মাওলানা আলী শাহ নেছারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, পোমরা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা এয়াকুব, পোমরা ইউনিয়নের যুবসেনার সহ-সভাপতি ফারুক শাহ, সাধারণ সম্পাদক শওকত আলী, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা মধ্যম-দক্ষিনের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ, পোমরা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন, নঈমুল হক সরমদ, বেতাগী পূর্ব পরিষদের সাবেক সভাপতি কায়সার আলম আত্তারী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পোমরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন,সহ সাধারণ সম্পাদক সরোয়ার আলম, প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইকবাল হোসাইন ও সদস্য সচিব নুরুল আজিম, স্কুল বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
You must be logged in to post a comment.