দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মাদ্রাসার শ্রেণিকক্ষে অধ্যক্ষ মাওলানা আবু তাহের কাদেরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন হয় লাল-সবুজের বাংলাদেশ। অনেক ত্যাগের বিনিময়ে এ বিজয়। বিশেষ করে, ৩০ লাখ বীর শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এ বিজয় অর্জিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,পোমরা জামেউলুম ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুজিবুল হক, বাংলা প্রভাষক নিজাম উদ্দিন,আরবি প্রভাষক দিলদার হোসাইন, সহকারি শিক্ষক মুজাহিদুল ইসলাম, সহকারি মাওলানা আব্দুল কাদের,এয়াকুব , ইবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহিদুল হক প্রমুখ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আরবি প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক শরীফ,ইংরেজি প্রভাষক শরীফ নজরুল ইসলাম,মাস্টার মাহবুবুল আলম, মাষ্টার রফিকুল ইসলাম, খোরশেদ আলম, দেলোয়ার হোসাইন প্রমুখ।
You must be logged in to post a comment.