দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
রাঙ্গুনিয়ায় আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদাৎ হোসেন তালুকদার ও ফজলুল ইসলাম সেলিম উপজেলা আওয়ামীলীগের সমর্থিত ভাইস-চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামকে সমর্থন জানিয়ে ভোটের নির্বাচন থেকে দাঁড়ান।
সোমবার (১১ মার্চ) বিকালে দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে উপজেলা অাওয়ামীলীগ সমর্থিত প্রাথী শফিকুল ইসলাম (তালা)কে সমর্থন দিয়ে ভোটের লড়াই থেকে বিরত থাকার ঘোষণা দেন।
বিকালে রাঙ্গুনিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাহাদাৎ হোসেন তালুকদার আবেদনের মাধ্যমে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ভোটের লড়াই থেকে বিরত থাকার ঘোষণা দেন এবং অন্য দিকে ফজলুল ইসলাম সেলিম (উড়োজাহাজ) মার্কার প্রার্থী ও সমর্থন জানিয়ে ভোটের নির্বাচন থেকে সরে দাঁড়ান।
You must be logged in to post a comment.