রাঙ্গুনিয়ায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ৫:২৯ অপরাহ্ন
সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে নেয়ার লক্ষ্যে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে দিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ...

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।

রাঙ্গুনিয়ায় আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে নেয়ার লক্ষ্যে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে দিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার ২২ ডিসেম্বর’১৮ রাঙ্গুনিয়া সরকারি কলেজ ও রাঙ্গুনিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও নিবার্হী অফিসার মাসুদুর রহমান, সহকারী কমিশনার ভূমি পূর্বিতা চাকমা, উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে, প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, নির্বাচন কর্মকর্তা মহিউদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় রাউজান সমাজসেবা অফিসার মনির হোসেন পোলিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সরকার পাঁচ স্তরের নিরাপত্তা মাঠে কাজ করতে হবে।

উপজেলা নির্বাচন কমিশনারের কর্মকর্তা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য
উপজেলাস্থ সকল স্কুল, কলেজ মাদ্রাসার ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত প্রায় ১ হাজার ৪৮৭ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। তন্মধ্যে ১৮ জন প্রশিক্ষক, ৯২ জন প্রিজাইডিং, ৭৬৫ জন সহকারী প্রিজাইডিং ও ৯৩০ জন পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ