রাঙ্গুনিয়ায় উপজেলা পর্যায় শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা সম্পন্ন 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:২১ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষাথীদের শুদ্ধ সুরে উপজেলা পর্যায় জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সরফভাটা মীরের খীল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনু সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দীন,লায়লা বিলকিস, প্রবীর কুমার চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম চৌধুরী, শিক্ষা অফিসার মোহাম্মদ জহির উদ্দিন,চট্টগ্রাম উত্তর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ ইউসুফ,ছাইনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ দত্ত, জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ প্রমুখ।

প্রতিযোগিতায় রাংগুনিয়া উপজেলাস্থ প্রাথমিক বিদ্যালয় হতে ১৬ টি, মাধ্যমিক বিদ্যালয় হতে ১২ টি ও কলেজ ও ফাযিল মাদ্রাসা হতে ৫ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ