রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের বর্ধিত সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:১৯ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া হতে মোমবাতি প্রতিকের প্রার্থী মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমীকে জয়যুক্ত করার লক্ষে চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা সোমবার (১০ ডিসেম্বর) বিকালে মরিয়মনগর মাস্টার কমিটি সেন্টারের হলরুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতিকের পদপ্রার্থী ও উপজেলা ইসলামী ফ্রন্টের মানব কল্যাণ বিষয় সম্পাদক মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী। তিনি কুরআন- সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতিককে  ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি সভাপতি হাফেজ সৈয়দ  মাওলানা রুহুল আমিন। তিনি বলেন, সুখী-সমৃদ্ধ,  গণমুখী ইনসাফভিত্তিক শোষণ দূষণমুক্ত  নিরাপদ রাঙ্গুনিয়া বিনির্মাণে  রাঙ্গুনিয়াবাসীকে মোমবাতি মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সম্পাদক জননেতা আকতার হোসেন, তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে রাঙ্গুনিয়াতে ইসলামী ফ্রন্ট প্রার্থীর বিজয় হবে বলে ধারণা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সি: সহ-সভাপতি মাওলানা কাজী মুসা নঈমী, কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের মজলিশে শুরার সদস্য কাজী কামরুল হাসান শামীম, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আজিজুল হক, সহ-সভাপতি মাওলানা দিলদার হোসাইন, মাস্টার শাহ শাওন, পৌরসভা ইসলামী ফ্রন্টের, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ জাহিদুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাধারণ সম্পাদক মীর হাবিবুল্লাহ, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ‌ শহীদুল্লাহ, উপজেলা যুবসেনার সভাপতি মাহমুদুর রশিদ মাসুদ ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি একরামুল হক প্রমুখ।

বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম,পোমরা যুবসেনার  সাবেক সভাপতি খাইরুল আমিন চিশতী, সহ-সভাপতি ফারুক শাহ, সাধারণ সম্পাদক শওকত আলী, মরিয়মনগর যুবসেনার সভাপতি আলী আকবর, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার প্রচার সম্পাদক মনির আহমদ,ছাত্রসেনা মধ্যম-দক্ষিনের সভাপতি এম.সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক এইচ.এম ফরিদ,উত্তরের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রনেতা জামাল উদ্দিন,ছাত্রনেতা রফিকুল ইসলাম, ছাত্রনেতা এম.আর মামুন, ছাত্রনেতা সরোয়ার আলম প্রমুখ।

অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও দেশপ্রেমিক জনতার প্রতিনিধিত্বকারী ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে ভোট জয়যুক্ত করতে হবে এবং ১৯৭১ সালের  মুক্তিযুদ্ধে  পাক হানাদার বাহিনীর হাতে শাহাদাৎ বরণকারী বীর সন্তানদের অবদানের কথা উল্লেখ করে দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সরব থাকার আহবান জানান।
সবশেষে দেশ ও জাতির মঙ্গলকামনা এবং শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ