রাঙ্গুনিয়ায় আ’লা হযরত স্মৃতি সংসদের ফ্রি চিকিৎসা সেবা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯, ৮:৫৬ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন ধর্মীয় ও সামাজিক সংগঠন আ’লা হযরত স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড টেস্ট, শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান দিনব্যাপী বৃহস্পতিবার (২১ মার্চ) পারুয়া কাটাকখালী মাঠে সংগঠনের উপদেষ্ঠা এখতেহার হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্ঠা কাজী মামুনুল ইসলাম ও প্রচার সম্পাদক আহমদ রেজা আরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তার  বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ তালুকদার, ইউপি সদস্য মো. হারুন, সাবেক সদস্য আবদুল গফুর, পাহাড়তলী গ্রামার স্কুলের শিক্ষক শহিদুল ইসলাম, সংগঠনের সভাপতি আমজাদ হোসেন ইমন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান রনি, শিক্ষা সম্পাদক মো. এমরান প্রমুখ।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেষ্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এলাকার গরীব-অসহায় সহ বিভিন্ন স্তরের প্রায় তিন শতাধিক জনসাধারণকে সেবা প্রদান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ