রাংগুনিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে ইসলামী ফ্রন্টের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৮ মার্চ, ২০১৯, ৯:২৫ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

আগামী ১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে রাংগুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক জননেতা আকতার হোসেন সমর্থনে উপজেলা ইসলামী ফ্রন্টের নির্বাচনী প্রস্তুতি সভা শুক্রবার (৮ মার্চ) বিকালে রোয়াজারহাট ভাইস-চেয়ারম্যান কার্যালয়ে ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে ও সম্পাদক করিম উদ্দীন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি সভাপতি হাফেজ সৈয়দ  মাওলানা রুহুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব,সাবেক সি: সহ-সভাপতি মাওলানা কাজী মুসা নঈমী, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা গোলাফুর রহমান আশরাফ শাহ, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা দিলদার হোসাইন, মাস্টার শাহ শাওন, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি আজিম উদ্দীন আহমেদ,ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ‌ শহীদুল্লাহ, উপজেলা যুবসেনার সভাপতি মাহমুদুর রশিদ মাসুদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা যুবসেনার জাহাঙ্গীর আলম,মরিয়মনগর যুবসেনার সভাপতি আলী আকবর, ছাত্রসেনা মধ্যম-দক্ষিনের সভাপতি এম.সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক এইচ.এম ফরিদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম রিমন,উত্তরের সভাপতি এম.এ জাহেদ,ছাত্রনেতা এম.আর মামুন প্রমুখ।

উপস্থিত বক্তরা কুরআন- সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জননেতা আকতার হোসেন কে মোমবাতি প্রতিককে  ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ