ময়মনসিংহে ৬ দিনব্যাপী লোক সংগীত উৎসব শুরু

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯, ১০:২৮ অপরাহ্ন
ছবিঃ অন্যডেস্ক

নিজস্ব প্রতিনিধি ।।

ময়মনসিংহে শুরু হয়েছে ছয় দিনব্যাপী আঞ্চলিক লোক সংগীত উৎসব। রবিবার বিকালে নগরের জিমনেসিয়াম মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের সংস্কৃতির ঐতিহ্যকে আমরা আরো প্রসারিত করতে চাই। আমরা সংস্কৃতির আদিযুগে ফিরে যেতে চাই। সেই লক্ষ্যে এ উৎসবটি যেন যুগযুগ ধরে চলতে থাকে সেই ব্যবস্থা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে করে দেয়া হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

জেলা প্রশাসন আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় ছয় দিনের এ উৎসবে লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্টল রয়েছে ২৮ টি। এছাড়াও উৎসবে লোকজ সঙ্গীতের পাশাপাশি থাকছে বিতর্ক প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

উৎসবটি চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত। আগামী শুক্রবার পর্দা নামবে আয়োজনের  

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ