ময়মনসিংহের ফুলপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জটিলতা, বিপাকে মাঠকর্মীরা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ জুন, ২০১৯, ৫:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে ব্যাপক জটিলতায় দেখ দিয়েছে। জাতীয় পর্যায়ে এ কাজ বাস্তবায়ন করতে গিয়ে মাঠকর্মীরা নানা সমস্যা মোকাবেলা করতে হয়েছে।

জানা যায়, গত শনিবার সরকারি নীতিমালায় বয়স অনুযায়ী (৬-১১) মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং (১২-৫৯) মাস বয়সী শিশুকে খাওয়ানোর কথা থাকলেও শুধুমাত্র নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। এ নিয়ে গত ২০ জুন অনুষ্ঠত অ্যাডভোকেসি সভায় এমন দিকনির্দেশনামূলক কাজ করার জন্য প্রতিটি মাঠকর্মী দলকে নির্দেশ দেওয়া হয়।

কর্তৃপক্ষের এমন নির্দেশ পেয়ে প্রতিটি ব্লকে ব্লকে নীল রঙের ক্যাপসুল নিয়ে হাজির হন মাঠকর্মীরা। প্রতিটি কৌটার মুখ খোলার পর আবার তাদের কাছে খবর পাঠানো হয় শুক্রবার বিকালের মাঝে নীল ক্যাপসুল ফেরত দিয়ে আবার লাল ক্যাপসুল নিয়ে যেতে। এমন সিদ্ধান্তে মাঠকর্মীরা হতাশ হয়ে যায়।

এ নিয়ে নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন মাঠকর্মীর সাথে কথা বলে জানা যায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গাফিলতির কারণে এ ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়েছে তাদের। অ্যাডভোকেসি সভা করেও বারবার সিদ্ধান্ত পরিবর্তন করা এবং জাতীয় পর্যায়ের সরকারের সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন না করার ফলে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাদের।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের ন্যায় ফুলপুর-তারাকান্দায় ২০টি ইউনিয়নে প্রায় ১ লাখ ৩৪ হাজার ৩২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। হিসাব অনুযায়ী (৬-১১) মাস বয়সী শিশুকে নীল রঙের (১০০০০০ আইইউ পালমিটেড হিসেবে) এবং (১২-৫৯) বয়সী শিশুকে লাল রঙের (২০০০০০ আইইউ পালমিটেড হিসাবে) খাওয়ানো হবে।

ফুলপুর হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত মোতাবেক শুধুমাত্র নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে মাঠকর্মীদের জানিয়ে দেন। সে অনুযায়ী (৬-১১) মাস বয়সী শিশুকে ১টি ও (১২-৫৯) বয়সী শিশুকে দুটি করে নীল ক্যাপসুল খাওয়ানো হবে। লাল রঙের ক্যাপসুল না থাকার কারণে এমন সিদ্ধান্ত হলেও গত শুক্রবার দিন বিকালে লাল ক্যাপসুল দেওয়া হবে বলে ঘোষণা দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে ভাঙা কৌটার নীল ক্যাপসুলগুলো আবার ফুলপুর উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ ফেরত নিলেন। আর এসব ফেরত নেওয়া ক্যাপসুলের মেয়াদ দীর্ঘমেয়াদি হওয়াই ভাঙার কারণে নষ্ট হবে কোটি কোটি টাকার শিশুদের খাওয়ানো গুরুত্বপূর্ণ ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

প্রশ্ন হচ্ছে, কোটি কোটি টাকার এ ক্যাপসুলের দায়ভার কে নেবে? মাঠকর্মীদের সাথে আলাপ করে জানা যায়, উক্তোলন করা ক্যাপসুলের উৎপাদনের তারিখ এ মাসেই এবং দীর্ঘমেয়াদি। কিন্তু ক্যাপসুলের কৌটা ভাঙনের ফলে ক্যাপসুলের তরল ভিটামিন ‘এ’ নষ্ট হয়ে যেতে পারে। ফলে ভাঙার কারণে ভিটামিন ‘এ’ ক্যাপসুলগুলো অকার্যকর হওয়ার সম্ভাবনা। অন্যদিকে নতুন করে লাল রঙের ক্যাপসুল সাপ্লাই দিয়েছেন রেনেটা কম্পানি। সরকর নতুন করে তাদের কাছ থেকে ক্রয় করছেন বলে জানা যায়।

ফুলপুর হাসপাতালের মাঠকর্মীরা জানান, জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন যত সমস্যায় হবে আমরা তা মোকাবেলা করতে প্রস্তুত। ফুলপুর-তারাকান্দায় সফলভাবেই এ কাজ সম্পন্ন করতে পারলাম আমরা।

উক্তোলন করা নীল রঙের ‘এ’ ক্যাপসুল বিষয়ে জানতে চাইলে ফুলপুর উপজেলা হাসপাতালের এমটিইপিআই আব্দুল হাই মিডিয়াকে জানান, ভেঙে ফেলা কৌটার ক্যাপসুলগুলো ময়মনসিংহ সিভিল সার্জন অফিস থেকে ঢাকা বিভাগীয় অফিসে পাঠানো হবে। বিভাগীয় অফিস সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ