ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ৫:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১০ মিনিট হেঁটে র‌্যালি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম -এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মসূচিটি বাস্তবায়ন করে।

র‌্যালি শেষে হাসপাতাল অডিটরিয়ামে ‘আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি’ প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডায়াবেটিস কেন হয় এবং থেকে রক্ষার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, শিশু বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, কার্ডিওলজিস্ট ডা. মাহমুদ হোসেন নাসিম প্রমুখ 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ