মোংলায় মাঝি সমিতির সভাপতি বাবুলের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্তসাতের অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০, ৮:০০ অপরাহ্ন

ইসমাইল হোসেন, মোংলা।।

মোংলায় যন্ত্রচালিত নৌকা মাঝি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দূর্ণীতি ও অর্ধকোটি টাকা আত্তসাতের অভিযোগ পাওয়া গেছে। সমমিতির সভাপতি মোঃ বাবুল হোসেন ওরফে সুদি ববুলের বিরুদ্ধে এ অভিযোগ করেন সমিতির অপর সদস্যরা। তার বিরুদ্ধে সমিতির ঘর ভাড়া বাবদ তিন লক্ষ ৭৫ হাজার, সমিতির বাকি পাঁচ কক্ষ ভাড়া বাবদ চার লক্ষ ৩২ হাজার, সাতটি ট্রলার থেকে প্রতি ৭২ মাসে ১৫ লক্ষ ১২ হাজার, ৭০ জন সদস্যদের সঞ্চয় আদায় বাবদ সাত লক্ষ ৫৬ হাজার, সদস্যদের নিকট জোর পূর্বক জরিমান আদায় বাবদ তিন লক্ষ, বিদ্যুৎ বিল বিল বাবদ ভাড়াটিয়া থেকে আদায় ৩০ হাজার, সদস্যদের কাছ থেকে আদায় পৌর ঘাট ডাক বাবদ ২০ লক্ষ, সমিতির এক সাবেক নেতার নিকট থেকে চেকের মাধ্যমে নেওয়া ৩৬ হাজার এবং পৌরসভার ঘাট ইজারা বাতিলের জন্য সদস্যদের কাছ থেকে আদায় পাঁচ লক্ষ টাকা আত্তসাতের অভিযোগ আনেন সমিতির সদস্যরা।

উপজেলা প্রশাসনের কাছে সদস্যদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, অদৃশ্য শক্তির ছায়ায় লোক দেখানো নির্বাচনের নামে ক্ষমতার দাপটে বাবুল হোসেন ওরফে সুদি বাবুলকে ২০১১ সালে মোংলা স্থায়ী ও অস্থায়ী বন্দর পারাপার যন্ত্রচালিত নৌকা মাঝি সমবায় সমিতির সভাপতি করা হয়। ক্ষমতা পেয়ে ওই সুযোগেই বেপরোয়া দূর্ণীতি ও অনিয়ম করে বাবুল সমিতির অর্ধকোটিরও (৫৯ লক্ষ ৪১ হাজার) বেশি টাকা আত্তসাত করে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাহাত মান্নান বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অর্থ আত্তসাতের অভিযোগে বাবুলের বিরুদ্ধে বাগেরহাট জেলা সমবায় কর্মকর্তার কাছে ৮৪ ধারায় তহবিল তছরুপ বিষয়টি তদন্ত করার জন্য আবেদন করা হয়। অর্থ আত্তসাতের বিয়য়ে যন্ত্রচালিত নৌকা মাঝি সমবায় সমিতির সভাপতি মোঃ বাবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন-মোবাইলে এ বিষয়ে কথা বলব না, সাক্ষাতে কথা বলব জানিয়ে ফোন কেটে দেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ