শারমিন সাথী, মোংলা।।
মোংলায় গাঁজার গাছ সহ এক ব্যাক্তিকে আটক করেছে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।২৮অক্টোবর (সোমবার) সকাল ১০ টার দিকে মোংলা শহরের দিগরাজের বিদ্যারবাহন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৩/৪ফুট লম্বা, ৩শত ১০গ্রাম গাঁজা গাছ সহ জগদীশ মন্ডল (৬০) নামের এক গাঁজা চাষি কে গ্রেপ্তার করে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এর সহকারী পরিচালক জনাব বুলু শেখ এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করে। পরবর্তী এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে,সহকারী পরিচালক বুলু শেখ বলেন,আমরা গোপন একটি সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে আটক করি। সাথে সাথে মোংলা থানায় সোপর্দ করে এবং মামলা রুজু করা হয়।মামলা নং-১৫। পরে বিকালেই তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ও অব্যাহত থাকবে। কোন মাদক চোরা কারবারি ও মাদক ব্যাবসাই কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমরা দেশটাকে সম্পুর্ন ভাবে মাদক মুক্ত দেখতে চাই, আমরা আশা করি আপনারা পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন।
You must be logged in to post a comment.