মোঃ সুমন ভূঁইয়া।।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে বাকেরগঞ্জ উপজেলার শত শত নেতাকর্মী নিয়ে দিনভর গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া।
এ বিষয়ে মেয়র লোকমান হোসেন বলেন, ঢাকাকে নিরাপদ, পরিষ্কার ও ডিজিটাল সিটি হিসেবে গড়ে তোলতে ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিকল্প নেই। ঢাকায় নৌকা প্রতীকের জোয়ার ওঠেছে। প্রতিটি মানুষের মুখে এখন শুধু নৌকার শ্লোগান। তাই নৌকা প্রতীককে বিজয় করা হলে দক্ষিণের সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া পাবে। নৌকায় যদি ভোট দেন তাহলে অবশ্যই নৌকা দেবে উন্নয়ন, নৌকা দেবে শান্তি, নৌকা দেবে শৃঙ্খলা।’ ব্যারিস্টার ফজলে নূর তাপসের হাতে নৌকার প্রতীক তুলে দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১লা ফেব্রুয়ারি নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে উপহার দিতে হবে।
অনেক ভোটার বলেছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জনগণের প্রতি ভালবাসার প্রকাশ করেছে তাপস-কে মেয়র প্রার্থী করে। তার মত যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক তুলে দেয়ায় ভোটাররা ভোট প্রয়োগে উৎসাহিত হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ্’র নির্দেশনায় বিভিন্ন ওয়র্ডে গণসংযোগ করা হচ্ছে।
You must be logged in to post a comment.