মেহেদীর ঘূর্ণিতে লঙ্কায় সিরিজ জয় টাইগারদের

ক্রীড়া ডেস্ক
বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

একদিকে মেহেদী হাসানের ঘূর্ণির জাদু, অন্যদিকে তানজিদ হাসানের বিধ্বংসী ব্যাটিং। দুই তরুণের অনন্য পারফরম্যান্সেই কলম্বোতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।

মাত্র ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৩ ওভারেই জয় নিশ্চিত করে টাইগাররা। তানজিদ খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংস—৭৩ রানে অপরাজিত থেকে দলকে সিরিজ জয়ের বন্দরে পৌঁছে দেন।

শ্রীলঙ্কার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য হেসেখেলে ছুঁয়ে ফেলল বাংলাদেশ। স্পিনার তিকশানার করা ১৭তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে বাংলাদেশকে জয় এনে দেন তাওহিদ হৃদয়। তিনি অপরাজিত ছিলেন ২৫ বলে ২৭ রানে।

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। বল হাতে যে জয়ে নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তাঁর ক্যারিয়ারসেরা।

ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন তানজিদ হাসান। ৪৭ বলে ক্যারিয়ারসেরা ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ওপেনার। মেরেছেন ছয়টি ছক্কা।

ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ