মুজিব শত বর্ষ উপলক্ষে সুধী সমাবেশ করেছে চর ভয়রা উচ্চ বিদ্যালয়

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ১০:৪০ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী (মুজিব বর্ষ) উৎযাপন উপলক্ষে অবিভাবক ও সুধী সমাবেশ করেছেন। ভেদরগঞ্জ উপজেলার ডি.এম খালী চর ভয়রা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ।

গত ১৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে অভিভাবক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ডি.এম খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জসিম মাদবর, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের দুর্যোগ, বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সাবেক প্রধান শিক্ষক আলাহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোসলে উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য মোঃ মতিউর রহমান মাঝি, মোঃ বশির উল্লাহ সরদার, মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার, মোঃ শাহালম সরদার, মোঃ সাইফুল ইসলাম ঢালী, মহিলা অভিভাবক সদস্য পারভীন আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন অবিভাবকদের করনীয় শিক্ষকদের ভুমিকা শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রযাত্রাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ