মিয়ানমারের সাথে কোনো ‘প্রক্সি ওয়ারে’ জড়াবে না বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৪ মে, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

মানবিক করিডরের’ নামে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সাথে কোনো ‘প্রক্সি ওয়ারে’ জড়াবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে- এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এসব নিছকই অপতথ‍্য ও গুজব, যা কখনো কাম্য নয়।’

রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসঙ্ঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো আলোচনা করেনি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে কোনো পক্ষের সাথে কোনো সমঝোতাও হয়নি বলে জানান তিনি।

রাখাইনে ‘মানবিক করিডর’ বিষয়ে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ বলেন, তারা রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে চ্যানেলের বিষয়ে আলোচনা করেছেন। আর মানবিক করিডর ও চ্যানেল এক নয়। এমন কিছু (চ্যানেল) হলে জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে তা পরিচালিত হওয়ার কথা।

রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান বলেন, রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে। এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে।

রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে না উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘যদি সেটা করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড।’

সূত্র : বিবিসি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ