অন্যদৃষ্টি অনলাইন।।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দুপুরে গ্রেফতার হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে তাকে আদালতে হাজির করা হবে। মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন জানিয়েছে, কুয়ালালামপুরের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে আটক কর হয়।
এ বছর নির্বাচনে রাজনৈতিক গুরু ডা. মাহাথির মোহাম্মদের কাছে হেরে যান নাজিব রাজাক। ক্ষমতাগ্রহণের পরই নাজিবের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন মাহাথির। নাজিব রাজাকের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন দামী জিনিসপত্র জব্দ করা হয়। নাজিব রাজ্জাকের ওপর দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
সূত্র : চ্যানেল নিউজ এশিয়া
You must be logged in to post a comment.