মহসিন মোল্যা,মাগুরা জেলা প্রতিনিধি।।
মাগুরায় ১ যুগ ধরে প্রান্তিক ও গরীব রোগীদের মধ্যে বে-সরকারি স্বাস্হ্য সেবা দিয়ে আসছেন মাগুরা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার,মাগুরা তথা দক্ষিনবঙ্গের সুনামধন্য জাহান প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মাসুদুল হক।
তিনি চিকিৎসা সেবার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।তিনি রাশিয়া সেন্টপিটার্সবার্গ থেকে এমডি (জেনারেল মেডিসিন),বিএমডিসি-রেজিঃ নং-এ-৪৩২১৪,বারডেম হাসপাতাল থেকে সিসিডি ডিগ্রী অর্জন করেন।বর্তমানে তিনি ডায়াবেটলজিষ্ট ও সার্জন মাগুরা ডায়াবেটিক হাসপাতালে কর্মরত আছেন।ইতিমধ্যে তিনি উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য থাইল্যান্ড ও মালায়েশিয়ার বিভিন্ন অঞ্চলে গমন করেছেন।
তিনি মাগুরার চিকিৎসা সেবা উন্নয়নে ২ টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।সেখানে প্রতিনিয়ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।তাঁর প্রতিষ্ঠানে অনেক লোকের কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি হয়েছে।গরীব রোগীদের অনেক সময় ফ্রি চিকিৎসা ও ঔষুধের ব্যবস্হা করছেন।
তিনি বলেন,তাঁর এই কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে,তাঁর সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন অপ-প্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে তিনি আরো বলেন,আমি মাগুরার চিকিৎসা সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।মাগুরা ডায়াবেটিক হাসপাতালের শুভ সূচনা আমার হাত ধরেই।ইতিমধ্যে মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর ভাই প্রায় ২৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন।মাগুরা শহরের প্রানকেন্দ্র পারনান্দুয়ালী হাসপাতালের জায়গা নির্ধারিত হয়েছে।আমি অনেক গরীব রোগীদের ফ্রি চিকিৎসা ও সার্জারি করেছি।চিকিৎসক হিসেবে আমার কোন রোগীর প্রতি চেষ্টার ত্রুটি করি না।বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠানের আমি আজীবন সদস্য।মানুষের সেবাই আমার একমাত্র উদ্দেশ্য।