মানবতার আরেক নাম শরীয়তপুর সদর ইউএনও মাহাবুবুর রহমান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৮:৩৫ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

বর্তমান বিশ্বব্যাপি এক আতংকের নাম করোনা ভাইরাস যা বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। শরীয়তপুর জেলা একটি প্রবাসী অধ্যষিত এলাকা। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছে এ জেলার মানুষ। লকডাউন করে দেওয়া হয়েছে জেলা, উপজেলা, শহর, গ্রাম ও অনেক পরিবার কে। প্রবাসে জীবন কাটাচ্ছে হাজারো-লাক্ষো মায়ের সন্তান।

শরীয়তপুর জেলায় নেই কোন ভালো চিকিৎসা ব্যবস্থা তবুও জীবনের ঝুঁকি নিয়ে মানবতার কল্যাণে করোনা ভাইরাস প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান শেখ, একটি পৌর শহর ও ১১টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গ্রাম-মহল্লায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে জনসচেতনমূলক কাজ করে যাচ্ছেন।

গৃহবন্দি, নিম্নবিত্ত, রিক্সা ও ভ্যান চালক, দরিদ্র ও হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কাজে ছুটে যাচ্ছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও গ্রাম- মহল্লায়। মনিটরিং করছেন বিভিন্ন হাটবাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রন ও খাদ্য বিভাগ কর্তৃক সুলভ মূল্যের আটা চাউল বিক্রয় কেন্দ্রে। শুধু তাই নয়, করোনা ভাইরাস প্রতিরোধের চেষ্টায় মোবাইল ফোনের মাধ্যমে খোঁজ খবর নিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন গৃহবন্দি অসহায় পরিবারের বাড়িতে।

সাধারণ মানুষের দ্বার প্রান্তে জনসেবা পৌঁছে দিতে জমি-জমা সংক্রান্ত বিরোধ মিটাতে সরকারী ভূমি রক্ষার স্বার্থে ছুটে যান শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে। কর্মদক্ষতা ও সততার মাধ্যমে জায়গা করে নিয়েছে গরীব দুঃখী ও শ্রমজীবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অন্তরে।

অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শরীয়তপুর সদর উপজেলাবাসীর জন্য। তবুও নেই কোন ক্লান্তি মুখে আছে হাসি, বুকে আছে বল। সততা ও নিষ্ঠাই তাহার সহায় সম্বল। ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন ইউএনও মাহাবুবুর রহমান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ