মাগুরা শ্রীপুর খামারপাড়া গোরস্হান মোড়ের রাস্তার মধ্যে বড় গর্ত যে কোন সময় ঘটতে পারে মারাত্বক দূর্ঘটনা!

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৮ মার্চ, ২০১৯, ৭:২৯ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর রাস্তার খামারপাড়া গোরস্হান মোড় চৌরাস্তার ব্যস্ততম সড়কের মাঝে দীর্ঘদিন ধরে বড় গর্ত দেখা দিয়েছে।এক সময়ের ছোট গর্ত এখন বড় আকার ধারন করে প্রায় রাস্তার অর্ধেক অংশ দখল করে নিয়েছে।ব্যস্ততম এই সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে।সড়কের এই গর্তের কারনে যে কোন সময় ঘটতে পারে মারাত্বক দূর্ঘটনা।

এই বিষয়ে গোরস্হান মোড় এলাকার মুদি দোকানদার বাহারুল ইসলাম বলেন,গোরস্হান মোড় এলাকা একটি গুরুত্বপূর্ন এলাকা।প্রতিদিন হাজার হাজার যাত্রী গোরস্হান মোড় দিয়ে মাগুরা,শ্রীপুর,হাটফাজিলপুর,সাইত্রিশ আসা-যাওয়া করে।রাস্তার মাঝে এই গর্তের কারনে অনেক ঝুঁকি নিয়ে যাত্রী ও গাড়ি চলাচল করে।

এ বিষয়ে গোরস্হান মোড় এলাকার ইজিবাইক চালক মাজেদুল ইসলাম বলেন,একটু বৃষ্টি হলেই গর্ত পানিতে ভরে যায় তাই অনেক গাড়ি চালক বড় গর্ত ভেবে গাড়ি গর্তে নামাতে চাই না।যার কারনে অনেক সময় যানজটের সৃষ্টি হয়।এবং দূর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

এলাকাবাসি জানান,এক সময় এখানে সামান্য গর্ত ছিল।কিন্তু যত দিন যাচ্ছে গর্তের আকার বড় হচ্ছে।তাই ব্যস্ততম এই সড়কের গর্ত বন্ধের দাবি আমাদের সকলেই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ