মাগুরা শ্রীপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯, ৭:০৮ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার মালাইনগর গ্রামে সাপের কামড়ে শ্যামল মন্ডল (৪৫) নামে এক সাপুরের মৃত্যু হয়েছে। শ্যামল মন্ডল উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মালাইনগর গ্রামের মৃত শান্তিরাম মন্ডলের ছেলে।পরিবার সুত্রে জানাযায় দুই সন্তানের জনক শ্যামল মন্ডল বুধবার রাতে একই ইউনিয়নের চৌগাছি গ্রাম থেকে একটি বিষধর গোখরা সাপ ধরে বাড়িতে নিয়ে আসে।

বৃহস্পতিবার সকালে সাপটিকে নিয়ে এলাকার বিভিন্ন স্থানে খেলা দেখানোর জন্য বাড়ি থেকে বের হয় ।গোয়ালদাহ বাজারে বিকাল তিনটার দিকে খেলা দেখানোর এক পর্যায়ে বিষধর সাপটি শ্যামল মন্ডলকে কামড় দিলে এই দূর্ঘটনাটি ঘটে।স্থানীয় লোকজনের সাহায্যে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ