মহসিন মোল্য, মাগুরা।।
মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দ্যোগে আজ ৩০ আগষ্ট বৃহস্পতিবার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা যুবলীগ যুগ্ন-আহ্বায়ক ও রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব আলী আহম্মদ আহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মালা রাণী বিশ্বাস, মাগুরা জেলা শ্রমিকলীগ সভাপতি ও ৩ নং কচুন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কাশেম মোল্যা, ২নং আঠারখাদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সঞ্জীবন কুমার বিশ্বাস এবং আনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব অতুল চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু সুফিয়ান বলেন,লেখা-পড়ার পাশাপাশি শরীর চর্চার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্ব বহন করে।তাই ছাত্র-ছাত্রদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচিত শরীর চর্চার জন্য খেলাখুলার ব্যবস্হা গ্রহন করা।
You must be logged in to post a comment.