মাগুরা জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলি আর নেই

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।
বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ২:০৯ অপরাহ্ন

 

মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলি মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহিওইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

জেলা আওয়ামীলীগ নেতা রোস্তম আলি অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে চক্ষু অপারেশনের জন্যে তিনি ঢাকায় জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আজ বুধবার দুপুরের পর নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ