মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের কামারবাড়ি এলাকায় মাগুরা-শ্রীপুর সড়কে আজ (১৬ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টার দিকে মোটরসাইকেল এবং মাছ বহনকারী পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (৪৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওমর ফারুকের বাড়ি রাজবাড়ি জেলার কালুখালি উপজেলার পাতুড়িয়া গ্রামে।এই ঘটনায় আহত একজন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মোটর সাইকেলটি মাগুরা জেলা সদর থেকে শ্রীপুরের দিকে যাচ্ছিল।মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের কামারবাড়ি নামক স্থানে বিপরীত দিক দিয়ে আসা পিকাপের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটর সাইকেলের দুই আরোহী।তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুকের মৃত্যু হয়। রফিকুল ইসলাম নামে আহত অপরজন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,স্থানীয়দের সহযোগীতায় পিকাপটিকে আটক করা হয়েছে।তবে চালক পালিয়ে গেছে।এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
You must be logged in to post a comment.