মাগুরায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

মহসিন মোল্যা,মাগুরা
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৮:২৯ অপরাহ্ন

 

প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের হেনস্থা,মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মাগুরা প্রেসক্লাব। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তাদের সাথে একাত্বতা ঘোষনা করে এ মানববন্ধনে যোগ দেয় শ্রীপুর, শালিখা, মহম্মদপুর উপজেলার সাংবাদিকসহ কণ্ঠবীথি, জাসদ ও নানা শ্রেণী পেশার মানুষ।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, খান শরাফত হোসেন, হাসান সিরাজ, সাংবাদিক অলোক বোস, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী ও মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো, জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি ও প্রথম আলো’র জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান প্রমুখ।

মানববন্ধন থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তাছাড়া এ ঘটনার সুষ্টু তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের দাবী জানানো হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ