মাগুরায় মাসিক খাতা-কলমের উদ্যোগে ইফতার মাহফিল,পুরস্কার ও ঈদ সামগ্রী বিতরণ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৫ জুন, ২০১৮, ৫:২২ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা

মাগুরা জেলার ভীন্নধর্মী পত্রিকা এবং সংগঠন মাসিক খাতা-কলমের উদ্যোগে আজ ১৫ জুন শুক্রবার শ্রীপুর এম,সি,পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্ত মঞ্চে ইফতার মাহফিল,পুরস্কার ও ঈদ সামগ্রী বিতরন এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চীফ ইঞ্জিনিয়ার জনাব তাবেদুন্নবী শোলক,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব জাহিদুল ইসলাম জুয়েল (আলোকিত জুয়েল।

অনুষ্ঠান উপস্হাপনায় ছিলেন জনাব এস,এ,আর ছিবগাতুল্লাহ। আনুষ্ঠানে খাতা-কলম প্রতিযোগিতায় অংশগ্রহন করা ২৫ জনকে ২য় পর্বের জন্য নির্বাচন করা হয়। পরে বিজয়ীদের মাঝে বই এবং সার্টিফিকেট প্রদান করা হয়।এছাড়া ঈদের আনন্দ সমুন্নত রাখতে কয়েকটি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জাহিদুল ইসলাম জুয়েল বলেন,খাতা-কলম আসলেই একটি ব্যতিক্রমধর্মী সংগঠন,আমি খাতা-কলমের জন্মলগ্ন থেকে এর সাথে সম্পৃক্ত।খাতা-কলম আমাকে লেখার সাহস দেয়,খাতা-কলম আমাকে বলার সাহস জোগায়।খাতা-কলম তাদের অগ্রযাত্রাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমি এবং আমরা এই আশির্বাদ করি।

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ