মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড রায়গ্রামে আজ ১৬ রমজান শুক্রবার মাদ্রাসা পড়ুয়া এতিম ছাত্রদের এবং এলাকার দরিদ্রদের নিজ অর্থায়নে ইফতার করালেন মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি ও পৌর ছাত্রলীগের যুগ্ন – আহবায়ক মো:নাজমুল হোসাইন।
আজ রায়গ্রাম উত্তর পারা জামে মসজিদে ছোট পরিসরে ইফতার ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়।
ছাত্রলীগ নেতা নাজমুল বলেন, প্রতি বছর রমজান মাসে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মানবিক মূল্যবোধের জায়গা থেকে মাদ্রাসা পড়ুয়া এসব এতিম ছাত্রদের সাথে ইফতারের আয়োজন করি।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগের উপ – ত্রান বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগ কর্মী শামীম হোসেন,হৃদয় হোসেন,আরাফাত হোসেন ইমাম, আবু সাঈদ,মাহাজ হোসেন প্রমুখ।
You must be logged in to post a comment.