মাগুরার শ্রীপুরে শিক্ষকদের ক্লাস্টার ভিত্তিক ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহসিন মোল্যা,মাগুরা
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৩:৫৮ অপরাহ্ন

 

মাগুরার শ্রীপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ সকাল ১১ টায় ওয়াই ট্যাব কতৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ক্লাস্টার ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায়  টিকারবিলা ক্লাস্টার রাধানগর  ক্লাস্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সায়েন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন ক্লাস্টারের শিক্ষকবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির বলেন, এমন একটি সুন্দর আয়োজনের জন্য ওয়াই ট্যাবকে আন্তরিকভাবে ধন্যবাদ। শারীর চর্চা এবং মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। এবং তিনি পরবর্তীতে এমন আয়োজনের আহ্বান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ