মাগুরার মহম্মদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সরকারী সহায়তার আশ্বাস ইউএনও’র

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮, ৪:১০ অপরাহ্ন
ক্ষতিগ্রস্থদের খোজ-খবর নিচ্ছেন ইউএনও

আনিচুর রহমান, মহম্মদপুর, মাগুরা।।

মাগুরার মহম্মদপুরের চিত্রবিশ্রাম বাজারে অগ্নিকান্ডে ২টি বসতঘর ও ৩টি দোকান ভস্মিভূতের পর বুধবার সরেজমিন দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। তিনি সকল ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং ক্ষতির পরিমান জানতে চান। এবং তাদের তাৎক্ষনিক কিছু টিন ও নগদ টাকা সরকারী সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বস্ত করেন। এসময় তার সাথে ছিলেন স্হানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া।

উল্লেখ্য, মহম্মদপুরের চিত্রবিশ্রাম বাজারের রাত ৩ টার দিকে অাবুল কাসেম মাষ্টারের বসতঘরে অগ্নিকান্ডে ২টি বসতঘর ও ৩টি দোকান ভস্মিভূত হয়। এ ঘটনায় বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ