মাও. মুরাদ হাসান ঐতিহ্যবাহী দাসের হাট হামিদিয়া আলিম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে গত সোমবার সকালে যোগদান করছেন। তিনি এর পূর্বে রামগঞ্জ উপজেলাধীন খাতুনে জান্নাত মহিলা দাখিল মদ্রাসার সুপার পদে ১৯৯৯ ইং থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
ছাত্র জীবনে তিনি ঐতিহ্যবাহী টুমচর মাদ্রাসা থেকে দাখিল ১ম ,আলিম ১ম, ফাযিল ২য় এবং ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিলে ১ম শ্রেণী লাভ করেন। শিক্ষা জীবন শেষ করে কর্ম জীবনের শুরু থেকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দাসের হাট হামিদিয়া আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করে বলেন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি মাদ্রাসাটিতে ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি ।
You must be logged in to post a comment.