মহেশপুর ৩৪০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৬:০৮ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেনসিডিল, ০১টি পিকআপ, ১১২০ কেজিপেয়ারা এবং ৫৯টি ক্যারেটসহ ৪ জনকে আটক করেছে।

শুক্রবার (২৫ মার্চ) তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, জীবননগর ধোপাখালির মশিউর রহমানের ছেলে তোরন মিয়া (২২), মানিকগঞ্জের আব্দুল ওহাবের ছেলে রানা আহমেদ (৩৫), ভংরিইন গ্রামের সাইফুদ্দিনের ছেলে বিল্লাল (২০) ও খন্তা মিয়ার ছেলে রজব আলী (৩০)।

নতুনপাড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে সীমান্তের শাখারিয়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করে।

সেসময় তাদের কাছ থেকে ৩৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি পিকআপ, ১১২০ কেজি পেয়ারা এবং ৫৯টি ক্যারেট উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ