শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের ভোটকেন্দ্র রক্ষার্থে কেন্দ্র কমিটি গঠন করা হয় ও নৌকার পক্ষে মিছিল করেন।
শুক্রবার (৩০ নভেম্বর) বিকালে আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর বাজারে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আজমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি জনাব মোঃ শাহাজান আলী সভাপতির বক্তব্যে বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নিরলস চেষ্টায় দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার বিকল্প নেই। তিনি অনুষ্ঠানে উপস্থিত নেতা কর্মি ও সাধারন জনগনের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে নির্বাচনী প্রচারনা করেন।
কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় জনাব মোঃ শাহাজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোঃ আকিদুর রহমান সাধারন সম্পাদক, বাংলাদেশ আ’লীগ, আজমপুর ইউনিয়ন শাখা ও সাবেক ইউপি চেয়ারম্যান, জনাব মোঃ আজিজুর রহমান মন্টু আওয়ামীলীগ নেতা, জনাব মোঃ সাহাদৎ হোসেন সাদু আজমপুর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি, জনাব মোঃ আব্দুল আজিজ খাঁন আহবায়ক যুবলীগ, আজমপুর ইউনিয়ন শাখা, আজমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম রিয়াল, মোঃ ফারুক হোসেন, ৪নং ওয়ার্ড সাধারন সম্পাদক, মোঃ সোহেল রানা, মোঃ নয়নগীর হোসেন সাবেক ছাত্রলীগ প্রমূখ।
অনুষ্ঠান শেষে নেতা কর্মিরা কোটচাঁদপুর থেকে রিসিভ করে আনে ঝিনাইদহ-৩ (মহেশপুর কোটচাঁদপুর) এর গণমানুষের নেতা সাবেক এমপি জনাব এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চলকে। তারপর গৌরীনাথপুর বাজারে নৌকার পক্ষে মিছিল করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আজমপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জনাব মোঃ রোকনুজ্জামান মিঠু।
You must be logged in to post a comment.