শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
শনিবার (ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২নং আজমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল। প্রধান অতিথির বক্তব্যে বলেন,
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নিরলস চেষ্টায় দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার বিকল্প নেই। তিনি অনুষ্ঠানে উপস্থিত নেতা কর্মি ও সাধারন জনগনের কাছে নৌকা মার্কায় ভোট দিতে উদাত্ত্ব আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ময়জদ্দীন হামিদ, যুবলীগের সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান আজা, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও এস,বি,কে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ সাজ্জাদ হোসেন, মহেশপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোঃ আলী আকবর, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুস সামাদ, আওয়ামীযুবলীগের আহবায়ক মোঃ আতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইয়াকুব আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জিয়াউর রহমান, সাবেক ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আলম দোলন, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য রুহুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, মহিলা আওয়ামীলীগের সদস্য মোছাঃ শামীমা সুলতানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আকিদুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ আজিজুর রহমান মন্টু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জনাব মোঃ সাহাদৎ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী মোঃ শাহাজান আলী আজমপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ তারিকুল ইসলাম রিয়াল, গন্যমান্য ব্যক্তি মোঃ রকিব উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ নয়নগীর হোসেন, মোঃ জিয়াউর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক হাজার নেতা কর্মি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ শাহাজাহান আলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান মিঠু।
You must be logged in to post a comment.