কেন?
মনিবুর রহমান
কেন এতো হাহাকার?
কেন শুনি ভয়াবহ চিৎকার?
কেন ওরা কেঁদে ফেরে বারবার?
কেন কর্ম পায়না দেশে মাস্টার্স করা ছাত্র?
কেন কোটি টাকা লুট হয় তবুও বলি মাত্র?
কেন এসিড ঝলসে দেয় সুন্দরী রমণীর গাত্র?
কেন লাঁশের স্তুপে ছেঁয়ে যায় সবুজ শ্যামল ভূমি?
কেন চুপ থেকে সয়ে যাও আওয়াজ তোলনা তুমি?
কেন শতবছর পরও দিয়ে যাও গোলামী জিঞ্জীরে চুমি?
You must be logged in to post a comment.