মধুমতি থেকে লাশ উদ্ধার করল খুলনা সদর ফায়ার সার্ভিস

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ৯:২১ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

মধুমতি নদী থেকে লাশ উদ্ধার করেছে খুলনা সদর ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) খুলনা সদর ফায়ার স্টেশন থেকে লিডার আনিছুর রহমান এর  নেতৃত্বে  চৌকস ডুবুরী দল প্রায় ৩০ মিনিট সার্চের মাধ্যমে সন্ধা ০৭:০০টার সময় নদীর তলদেশ থেকে লাশটি উদ্ধার করে।

জানা গেছে শেখ জিল্লুর রহমান (৪৮) মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হয় । নিহত শেখ জিল্লুর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার ১১ নং ইতনা ইউনিয়নের ৫ নং ওয়াডের ডিগ্রীর চর গ্রামের আব্দুল হকের ছেলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ